ইলেকট্রন বিন্যাস ও সূত্র

ইলেকট্রন বিন্যাস

একটি পদার্থকে ভাঙলে সবচেয়ে ছোট যে পদার্থ পাওয়া যায় তাই পরমাণু। পরমাণু পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হওয়ায় পরমাণুকে আর ভাঙা যায় না এ কথাটি ভুল। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন,প্রোটন ও নিউট্রন পাওয়া যায়।ইলেকট্রন বিন্যাসের যত কাহিনী সব এই ইলেকট্রন,প্রোটন ও নিউট্রনের মাঝে।ইলেকট্রন বিন্যাস সহজে বোঝার জন্য আমার এ পোস্ট।


পরমাণুতে ইলেকট্রন,প্রোটন ও নিউট্রনের অবস্থানঃ        একটি পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে এবং এই কেন্দ্রের চারপাশে অনেকগুলো কক্ষপথ থাকে। আর এই কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে এবং এই কক্ষপথেই ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে।


ইলেকট্রন বিন্যাসঃ একটি পরমাণুতে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে ঐ পরমাণুর পারমাণবিক সংখ্যার উপর।একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে তাই পারমাণবিক সংখ্যা।যেমনঃপারমাণবিক সংখ্যা ৬ থাকলে ইলেকট্রন সংখ্যাও ৬ হবে।এখন প্রশ্ন হচ্ছে কোন কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে।এর জন্য একটি সূত্র ব্যবহৃত হয়।সূত্রটি হলো 2(a x a).

যেমনঃ মনে করি,আমাদের ২ নম্বর কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করব।

এখন,

২(২x২)

=৮ 

# এখানে a = কক্ষপথের নম্বর।

সুতরাং, ২ নং কক্ষপথে সর্বোচ্চ ৮ টি ইলেকট্রন থাকতে পারবে।কিন্তু তৃতীয় কক্ষপথে ১৮ টি ইলেকট্রন থাকতে পারলেও আমরা ৮ টি ইলেকট্রনই বসাবো। একই ভাবে ৪র্থ,৫ম,৬ষ্ঠ......কক্ষপথে ৮ এর অধিক ইলেকট্রন হলেও আমরা ৮ টাই ধরবো।এর একটি বিস্তারিত কারণ আছে যা আমরা পরে আলোচনা করব। ইলেকট্রনের কোনো ভর নেই।যত ভর আছে সব প্রোটন ও নিউট্রন এ। তাই,ভরসংখ্যা=নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার যোগফল।


ইলেকট্রন ভাগাভাগিঃ

এখন,আমরা জানব কিভাবে দুটো পরমাণু ইলেকট্রন ভাগাভাগি করে। আমরা উদাহরণ হিসেবে সোডিয়াম ও ফ্লোরিনকে ধরবো। সোডিয়ামের প্রথম কক্ষপথে ২, দ্বিতীয় কক্ষপথে থাকে ৮ টি এবং তৃতীয় কক্ষপথে থাকে ১ টি ইলেকট্রন থাকে।অন্যদিকে ফ্লোরিনে প্রথম কক্ষপথে থাকে ২ টি ইলেকট্রন ও দ্বিতীয় কক্ষপথে ৭ টি ইলেকট্রন থাকে।পৃথিবীর সব জিনিসই স্থিতিশীল হতে চায়। প্রতিটি পরমানুও স্থিতিশীল হতে চায়। তাই এখন স্থিতিশীল হওয়ার জন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহন করে ঋণাত্মক আয়নে পরিণত হবে।


পরিশেষে বলতে পারি,ইলেকট্রন বিন্যাস খুবই সহজ ও গুরুত্বপূর্ণ বিষয়।এটি রসায়নের প্রাথমিক স্তর।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন