মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা
আমরা যারা ছাত্র তারা ৫ম শ্রেণি থেকে মুনাফার অঙ্ক করে আসছি।কিন্তু আমাদের মধ্যে অনেকে জানেই না যে মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা কি বা এর পূর্ণাঙ্গ ব্যবহার বা ব্যাখ্যা। আমারা শুধু অঙ্কই করি।আমরা শিখতে হলে শেখার মতো শিখব।
আজকে আমরা মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা নিয়ে প্রাথমির আলোচনা করব।এটি খুবই সহজ শুধু বুঝতে হবে।প্রথমে আমরা মুনাফা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে চক্রবৃদ্ধির মুনাফা নিয়ে আলোচনা করব।
চক্র বৃদ্ধির মুনাফা জানার জন্য কিছু জিনিস জানতে হয়।যেম্ন আসল,মুনাফা ইত্যাদি।নিম্নে এগুলোর সংজ্ঞা দেওয়া হলো-
আসলঃ যে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক থেকে ধার নেওয়া হয় বা ব্যাংক ধার দেয় তাকে আসল বলা হয়ে থাকে।
মুনাফাঃ আসলের সাথে যে অতিরিক্ত টাকা দেওয়া বা নেওয়া হয় তাকে মুনাফা বলা হয়।
মুনাফার হারঃ প্রতি শতকে ১ বছরে আসলের উপর যত টাকা মুনাফা দেওয়া হয় তাই মুনাফার হার।
মুনাফা-আসলঃ মুনাফা এবং আসলের সমষ্টিই সাধারণত মুনাফা-আসল ধরা হয়।
মুনাফাঃ
ধরি,
মিঃ সামি একটি বাড়ি করবে। কিন্তু বাড়ি করার জন্য যে বাজেট বা নির্ধারিত অর্থ ঠিক হয়েছে তার কাছে এই মুহূর্তে বাজেটের সমপরিমাণ বা নির্ধারিত অর্থের সমপরিমাণ টাকা নেই।এখন সে কি করবে? বাড়ি বানানোর পরিকল্পনা ছেড়ে দেবে? না। সে এখন একটা কাজ করতে পারে। মিঃ সামি ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ বা ধার নিতে পারে।
সে কাছাকাছি কোনো একটা ব্যাংকে গিয়ে তার প্রয়োজন মতো অর্থ নিবে।কিন্তু ব্যাংক তো তাকে শুধু শুধু অর্থ ধার বা ঋণ দেবে না। সে তার কাছে তার ধার করা বা ঋণ করা অর্থের উপর একটি নির্দিষ্ট অর্থ আরোপ করবে যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছরে বৃদ্ধি পাবে।একে মুনাফার হার বলে। যতদিন না মিঃ সামি টাকা ফিরিয়ে দিতে পারছেন ততদিন তার ধার করা অর্থের সাথে এই হারে ধার করা অর্থের সাথে যোগ হবে। যে টাকা অতিরিক্ত হয় তাকে আমরা সাধারণত কথ্য ভাষায় সুদ বলে থাকি।এই যোগ করা অর্থ ব্যাংককে ফেরত দিতে হবে।কিন্তু এখানে ব্যাংক চাইবে মুনাফার হার বাড়াতে যাতে তাদের লাভ হয়। ৪৯
এখানে মিঃসামিরের ধার করা টাকা হচ্ছে আসল,বাড়তি যে টাকা তিনি ফেরত দেবেন তা হচ্ছে মুনাফা এবং তিনি প্রতি বছরে পত্যেক শতকে যত টাকা মুনাফা পাবেন তা হচ্ছে মুনাফার হার এবং তিনি যত দিনের জন্য ধার বা ঋণ নিয়েছেন তা হচ্ছে সময়।
আবার,
ধরি,
জামাল তার কিছু টাকা ব্যংকে জমা রাখল।এবার সে কিছু হারে প্রতি বছরে মুনাফা পাবে।
এবার ব্যাংকের কথায় আসা যাক।এখানে উভয় ক্ষেত্রে ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংক মিঃসামির মুনাফার হারের কাছ থেকে নিজে কিছু লাভ করবে এবং জামালের টাকা মিঃসামিরের ধার বা ঋণ হিসেবে দেবে। আবার মিঃ সামিরের মুনাফার কিছু লাভ ব্যাংক জামালকে দেবে। এভাবে ব্যাংক সবাইকে উপকৃত করে।67
চক্রবৃদ্ধির মুনাফাঃ সরল মুনাফার সাথে চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা ব্যংকে টাকা বা আসল রাখলে বা ঋম নিলে যে মুনাফা দিতে হয় বা নিতে হয় তা পরবর্তী বছরে মুনাফা আসল যোগ হয়ে পুরোটাই আসল হয়ে যায় এবং উক্ত আসল থেকে আবার ও যে মুনাফা পাওয়া যায় তা আসলের সাথে তা আবারও যোগ হয়। এভাবে সময় শেষ না হওয়া পর্যন্ত হতে থাকে।৭৭
# আসল কিভাবে পাবোঃ সময় ও মুনাফার হারকে গুণ করে গুণফল দিয়ে মুনাফাকে ভাগ করলে আসল পাওয়া যায়।
#মুনাফা কিভাবে পাবোঃ আসল,সময় ও মুনাফার হারকে একত্রে গুণ করলে মুনাফা পাওয়া যায়।
#সময় কিভাবে পাওয়া যায়ঃ আসল ও মুনাফার হারের গুণফল দিয়ে মুনাফাকে ভাগ করলে সময় পাওয়া যায়।
#মুনাফার হার কিভাবে পাওয়া যায়ঃ আসল ও সময়ের গুণফল দিয়ে মুনাফাকে ভাগ করলে মুনাফার হার পাওয়া যাবে।
#চক্রবৃদ্ধির আসল কিভাবে পাবোঃ
মুনাফার হারের সাথে ১ যোগ করে সময়লে পাওয়ার হিসেবে ব্যবহার করে তার সাথে আসল গুণ করলে চক্রবৃদ্ধির আসল পাওয়া যাবে।
#চক্রবৃদ্ধির মুনাফা কিভাবে পাবোঃ চক্রবৃদ্ধির আসল থেকে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধির মুনাফা পাওয়া যাবে।