কবিতার পূর্বকথা-
আমরা বঙ্গভূমির প্রতি কবিতার ব্যাখ্যা জানার আগে আমাদের এই কবিতার পেছনের কাহিনি জানতে হবে।এই কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত তার কৃতকর্মের জন্য দেশ মায়ের কাছে ক্ষমা চেয়েছেন।তিনি একজন বিখ্যাত কবি ছিলেন।কিন্তু তিনি ভাবেছিলেন তার এই প্রতিভা দেশে থেকে নষ্ট করতে চায়নি।তাই তিনি বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করলেন।কিন্তু ইংরেজি কবিতা বিশ্লেষ্করা নিজ দেশের কবিদের রেখে বাঙালি কবিদের গুরুত্ব দেয়নি।পরে কবি বিদেশে হতাশ হয়ে গেলেন।পরে তিনি বাঙলা মাকে উৎসর্গ করে 'বঙ্গভূমির প্রতি' কবিতাটি লিখেছিলেন ক্ষমার প্রতিক হিসেবে।এই কবিতাটির প্রতিটি লাইনে তিনি ক্ষমা চেয়েছেন।আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি।
মূলভাবঃ
মাইকেল মধুসূদন দত্ত দেশকে মা হিসেবে বিবেচনা করে তিনি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।তিনি দেশ মাকে অনুরোধ করেছে যেন সে দেশ মায়ের মনে অমর থাকতে পারে এবং দেশের মানষের কাছেও অমর থাকতে চেয়ছেন। তিনি কোনো এক ভালো কাজের বিনিময়ে দেশ মায়ের কাছে তার ভুলের ক্ষমা চেয়েছেন।
তার এ কবিতার মাধ্যমে আমারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি।