কিভাবে ঔপনিবেশিক শাসন শুরু হয়?

 কিভাবে ঔপনিবেশিক শাসন শুরু হয়?


উত্তরঃ ইংরেজ সেনা বাহিনীর হাতে নবাব সিরাজউদ্দৌলার  পরাজয় ও মৃত্যু ঘটার মাধ্যমে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয়।


বাংলায় কাঁচামাল সংগ্রহ ও ব্যবসায়িক উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশ আসতে থাকে। এদের মধ্যে ছিল বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যও ছিল ব্যবসা করা। তবে তাদের এদেশের সম্পদের উপরও লোভ ছিল। তখন বাংলার মানুষ-জন এদের ধূর্ততা ধরতে সক্ষম হয়নি। ধীরে ধীরে তারা বাংলার রাজনীতির সাথে মিশে যায় আর ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজ শক্তি ও নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের বিশ্বাস ঘাতকতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু ঘটে এবং ইংরেজরা বাংলা শাসন করা শুরু করে।আর এভাবেই বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয়।


learnb360.blogspot.com


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন