ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না কষ্ট - কেন বলা হয়েছে?
উত্তরঃ অল্পবয়সী মেয়েদের পা ফোলার লজ্জা ঢাকতে গরমের দিনেও মোজা পরায় লেখক এই কথা বলেছেন।
লেখক বিকালে গেটের পাশে রাস্তার ধারে বসে ছিলেন। সেখানে তিনি অল্পবয়সী এক দল মেয়েদের দেখলেন, তারা বেরিবেরি রোগে আক্রান্ত। এটি ভিটামিন বি এর অভাবে হয়। এর ফলে পা ফুলে যায়। ঐ মেয়েদের দলেরও পা ফোলা ছিল।মেয়েরা সেই ফোলা পায়ের লজ্জা ঢাকতে কেউ গরমের দিনে কষ্ট করে পায়ে মোজা পরেছে আবার কেউবা লম্বা কাপড় পরেছে। তাদের এই কষ্ট দেখে লেখক উক্ত কথা বলেছেন।
Tags:
বাংলা